এবার বৃদ্ধ চরিত্রে আমির!

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৫৭

বদলে গিয়েছেন আমির খান। ধুম থ্রি-র সেই ম্যাচো হিরো, পিকে-র সেই কলেজ বয় মার্কা লুক ঝেড়ে ফেলে আমির এখন পেশাদার কুস্তিগীরের ভূমিকায়। দঙ্গল সিনেমায় চরিত্রের প্রয়োজনে আমিরের ওজন এখন ৯০ কিলো ছাড়িয়েছে। গালে পাকা দাড়ি, আটোসাটো চেহারার আমির খানকে এক নজরে দেখে চেনাই যাচ্ছে না।


সিনেমার প্রয়োজন অনুসারে নিজেকে চেহারা ইচ্ছেমতো ছাঁচে বানিয়ে নেওয়ার জন্য খ্যাত আমির খান। ধুম থ্রি এর ড্যাশিং হিরো বা থ্রি ইডিয়টস এর কলেজছাত্র আমির খান দঙ্গল সিনেমায় আবির্ভূত হবেন বৃদ্ধ কুস্তিগীরের চেহারায়। চিরাচরিত সুদর্শন ও তারুণ্যের প্রতীক  আমির এখন পেশাদার কুস্তিগীরের ভূমিকায় করছেন দঙ্গল সিনেমায়। চরিত্রের প্রয়োজনে আমিরের ওজন এখন ৯০ কেজি ছাড়িয়েছে। গালে পাকা দাড়ি, আটোসাটো চেহারার আমির খানকে এক নজরে দেখে চেনাই যাচ্ছে না।

IMG0


দঙ্গল' সিনেমার কাজে নিয়ে এতটাই সিরিয়াস আমির যে নিজের চরিত্রের জন্যে স্বভাব, কথাবার্তাতেও পরিবর্তন এনেছেন আমির। লক্ষ্য একটাই 'দঙ্গল'-এর মাধ্যমে বলিউডে ফের নতুন মাইলস্টোন তৈরি করা।


চরিত্রের প্রয়োজনে নিজেকে অসংখ্যবার পরিবর্তন করেছেন আমির খান। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া 'বাজি'-র জন্য মেয়ে সেজেছিলেন। তারপর ২০০৫-এ মুক্তি পাওয়া মঙ্গল পান্ডে-র জন্য বড় গোঁফ রেখেছিলেন। গজনি-র জন্য শারীরিক কসরত করে তৈরি করেছিলেন সিক্স প্যাকস অ্যাব। পিকে-র জন্য আবার ওজন অনেকটা কমিয়েছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস