‘কোরবানির ঈদের আগে ৩ এবং পরে ৩ সহ মোট ৭ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।’ রবিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় ধাপের পুনর্বাসন কর্মপরিকল্পনা বিষয়ক এক দিনের কর্মশালা উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং ন্যাম ভবন থেকে জাতীয় সংসদ ভবন পর্যন্ত দুটি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।’
কর্মশালায় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প পরিচালক কাজী মোহাম্মদ ফেরদৌসসহ সেতু বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
