বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট নিয়ে সৃষ্ট সংকট শিগগিরই কেটে যাওয়া আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
IMG0
শিক্ষার্থীদের চলমান আন্দোলনে রবিবারও কার্যত অচল ছিল রাজধানী। এরই মধ্যে সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তারা এ আশ্বাস দেন। অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাট নিয়ে যে জটিলতা হয়েছে, সে বিষয়টির একটি সম্মানজনক সমাধানে পৌঁছানো যাবে। শিগগিরই এই সমস্যার সমাধান হবে।’ একই সুরে কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদও। তিনি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ বিষয়। শিগগিরই এর সমাধান হয়ে যাবে।’
IMG1
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার তাদের অবরোধে ঢাকা কার্যত অচল হয়ে গেলে সরকার জানায়, ওই ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে, শিক্ষার্থীরা নয়। তবে এই আশ্বাসে আশ্বস্ত নন শিক্ষার্থীরা। তাদের আশঙ্কা কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বেতন বাড়িয়ে ছাত্রদের কাছ থেকেই ভ্যাটের টাকা আদায় করবে।
