মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ 'অফিস ২০১৬' আসছে আগামী ২২ সেপ্টেম্বর। মাইক্রোসফটের 'মোবাইল ফার্স্ট, ক্লাউড ফার্স্ট' নীতিকে সামনে রেখে ক্লাউড ভিত্তিক কিছু ফিচার যুক্ত করা হয়েছে নতুন এই সংস্করণে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
এটি ব্যবহার করে ওয়ান ড্রাইভে থাকা ফাইল সরাসরি সম্পাদনার সুযোগ থাকছে। একই ফাইল একসাথে একাধিক ব্যবহারকারী সম্পাদনা করতে পারবেন। এছাড়াও এতে যুক্ত হচ্ছে 'টেল মি' নামের একটু সার্চ টুল। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের এই ফিচারটি ব্যবহার করে বিভিন্ন ফিচার সহজেই খুঁজে নেয়া যাবে।
তবে এর মূল্য সম্পর্কে এখনো কোন তথ্য জানায় নি প্রতিষ্ঠানটি।
