সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না নিল্লাহে ওয়া ইন্না.. রাজিউন)।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। মহসীন আলীর ব্যক্তিগত সহকারী শ্রীকান্ত দাস গুপ্ত এই তথ্য নিশ্চিত করেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা ও স্পিকার গভীর শোক জানিয়েছেন। আজ মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
মন্ত্রীর মৃত্যুর খবরে মৌলভীবাজারের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ তার বাড়িতে জড়ো হচ্ছেন।
নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে গত ৫ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে মন্ত্রীকে সিঙ্গাপুরে নেয়া হয়। এর আগে ৩ সেপ্টেম্বর ভোরে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে চিকিৎসা দেয়া হয়েছিল।
মন্ত্রীর সঙ্গে রয়েছেন তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিন ও ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন।
