সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ২৪ সেপ্টেম্বর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১১:২৭
সৌদি আরবে আগামী ২৪ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ওই দিন দেশটিতে অবস্থান করা মুসলমানেরা পশু কোরবানি দেবেন। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এই খবর জানায়।
 
রবিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলক্বদ মাসের ৩০ দিন পূর্ণ হলো। 
 
দেশটির আল অ্যারাবিয়ার নিউজ চ্যানেলের এক খবরে এই কথা বলা হয়েছে।
 
এদিকে, আজ সোমবার বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে ২৪ সেপ্টেম্বর। জিলহজ মাসের ১০ তারিখে কোরবানির ঈদ হয়। আর চাঁদ দেখা না গেলে এই মাস গড়াবে ৩০ দিনে। সেক্ষেত্রে ঈদ হবে ২৫ সেপ্টেম্বর। 
 
তবে, বাংলাদেশে পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।
 
সন্ধ্যা সাতটায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ঈদের তারিখ চূড়ান্ত হবে।
 
রবিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ জানানো হয়েছে।