‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৩৭
 
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্যোগের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেয়া হয়েছে।
 
সোমবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এা িপুরস্কার তুলে দেয়া হবে।
চলতি বছর ‘পলিসি লিডারশিপ’ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে।
 
পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে প্রতিবছর চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অফ দি আর্থ’ পুরস্কার দিয়ে আসছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)।