ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৯ ডিসেম্বর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০৮
নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৯ ডিসেম্বর ধার্য করেছে আদালত।
 
ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ সোমবার আসামি পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে এই দিন ধার্য করেন।
 
এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল সোমবার। মির্জা ফখরুল অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
 
২০১৩ সালের ২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।