রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শাবনূর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৭:১৪

মাস দুয়েকের জন্য আজ রাতে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন নায়িকা শাবনূর। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তিনি ঢাকা ছাড়বেন।

সম্প্রতি শাবনূর আটকে থাকা ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ে অংশ নেন। এ ছবির পরিচালক এম এম সরকারের আকস্মিক মৃত্যুর কারণে অনেক দিন ধরেই ছবিটির কাজ স্থগিত ছিল। বর্তমানে ছবিটির কাজ শেষ করছেন তার শিষ্য বদিউল আলম খোকন।

এ বিষয়ে শাবনূর জানান, এবারের ঈদটি দেশে করার কথা ছিলো। কিন্তু প্রয়োজনীয় কিছু কাজ পড়ে যাওয়ায় মা ও আমাকে এখনই যেতে হচ্ছে। বাইরের দেশে হয়তো নিরাপদ জীবনযাপন আছে, কিন্তু নিজের দেশের মতো শান্তি নেই। সিডনি থেকে ঢাকা বিমানবন্দরে নামার পরই মনটা আনন্দে ভরে যায়। যত সমস্যাই থাকুক না কেন, আমার দেশের মতো শান্তি পৃথিবীর আর কোথাও নাই। প্রায় মাস দুয়েক থাকবো অস্ট্রেলিয়ায়।