পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের গোয়েন্দা শাখার একটি দল রাজধানীর বাংলামোটর, কল্যাণপুর ও শেওড়াপাড়া থেকে এই সাতজনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে পিএসসির প্রশ্নপত্র, প্রবেশ পত্র, পরীক্ষার উত্তরপত্র ৫০ হাজার টাকা পাওয়া গেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন মো: নিয়ামুল হাসান, মো: হারুণর রশীদ, মো: দেলওয়ার হোসেন, মো: রমজান আলি, মো: জসীম, ও মো: আকবর হোসেন। এদের মধ্যে প্রধান সন্দেহভাজন মো: আকবর আলি পিএসসির চতুর্থ শ্রেণীর কর্মচারী।
ডিএমপির প্রেস রিলিজে আরো বলা হয়, আরেক সন্দেহভাজন চট্টগ্রামে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারী বেলাল হোসেন পলাতক রয়েছেন।
