নিশো-অপর্ণার ‘ব্রেকআপ স্টোরি’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৫৩

‘ব্রেকআপ স্টোরি’ নামে একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ নিশো ও অপর্ণা।

মাবরুর রশীদ বান্নাহ এর চিত্রনাট্য ও পরিচালনায় নাটকের গল্পে দেখা যাবে, নিশো ও অপর্ণার বন্ধুত্ব অনেক দিনের। অপর্ণাকে খুব ভালবাসে নিশো। কথাটা প্রতিদিনই বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না। এক সময় তাদের প্রেম হয়ে যায়। সম্পর্কের তিন বছর পরেও অপর্ণার প্রতিদিনের প্রতিটি বিষয় খেয়াল রাখে নিশো। কিন্তু একপর্যায়ে অপর্ণার কাছে এই ভালবাসা বিরক্তিকর মনে হয়। ক্রমশ নিশোকে তার অসহ্য লাগে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটি ঈদের দিন দুপুর ১২টা ১০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বলে জানায়েছেন পরিচালক।