‘তিস্তা চুক্তি সইয়ে অনানুষ্ঠানিক পর্যায়ে কথা হচ্ছে’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৭:০৫
 
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, ‘সীমান্ত চুক্তির পর তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি সুরাহার ওপর দুই দেশ গুরুত্ব দিচ্ছে। অভিন্ন নদীটির পানি বণ্টন চুক্তি সইয়ের জন্য দুই দেশের মধ্যে অনানুষ্ঠানিক পর্যায়ে কথা হচ্ছে।’
 
সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 

দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের অগ্রগতিকে মাইলফলক হিসেবে চিহ্নিত করে পঙ্কজ সরন বলেন, সীমান্ত সমস্যার সমাধান ও সমুদ্রসীমা নির্ধারণের পর দুই দেশের মধ্যে নতুন আস্থার সম্পর্কের সৃষ্টি করেছে; যা দুই প্রতিবেশী দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা, জ্বালানি সহযোগিতা ও যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতিতে ভূমিকা রাখছে।