ইরানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ঢাকায় আসছেন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ২১:৩৩
 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ জাভেদ জরিফ দুইদিনের সরকারি সফরে মঙ্গলবার রাতে ঢাকা আসছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত্ করবেন।
 
ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফর শেষে তিনি বুধবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

খবর বাসসের।