২ বছর পর র‌্যাম্পে পিয়া বিপাশা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১১:২৯
 
দুই বছর র‌্যাম্পে হাঁটলেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। রবিবার রাতে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ ইউনিলিভারের ‘ট্রিসমে’ শ্যাম্পুর বাজারজাতকরণ উপলক্ষে এই ফ্যাশন শোর আয়োজন করা হয়।
 
লাক্স চ্যানেল আই ২০১২ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মিডিয়ায় আসেন পিয়া বিপাশা। সেখানে সেরা দশে পৌঁছান তিনি। তবে ক্যাম্পেইন বুথ থেকে তিনি চলে যান। পরবর্তীতে বড় বড় ফ্যাশন হাউজের মডেল হন।  এছাড়াও বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনেও কাজ করেছেন পিয়া। পরবর্তীতে কয়েকটি নাটবক নাটক ও ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবিতে কাজ করেছেন তিনি।