ঢাকায় মুক্তির আগেই কলকাতায় ‘আশিকী’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১২:২৪

পবিত্র ঈদুল আযহার দিন (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ও কলকাতায় একযোগে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আশিকী’ ছবিটি। তবে এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছ প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ। 

 

আগামী ১৮ সেপ্টেম্বর কলকাতায় ছবিটি মুক্তি পাচ্ছে। অন্যদিকে, বাংলাদেশের পূর্বনির্ধারিত তারিখে ছবিটি মুক্তি পাবে।

 

‘আশিকী’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া ও কলকাতার অঙ্কুশ। আশোক পতি ও আব্দুল আজিজ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন।