ফরিদপুরের ভাঙ্গায় সাজ্জাত ভুইয়া পান্না (২০) নামের যুবকের মাথা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্টান্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পান্না নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আতলাসপুর গ্রামের মিলন ভুইয়ার ছেলে।
ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল সেট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে ইব্রাহীম মোল্লাকে আটক করেছে পুলিশ।
তিনি আরো জানান, লাশের সাথে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলার প্রস্তুুতি চলছে।
