মহানবী হজরত মোহাম্মদকে (সা.) কটূক্তি করার অভিযোগে একটি ফেসবুক পেজ ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই নির্দেশ দেয় আদালত।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেয়।
মো. আরিফুর নামে এক ব্যক্তি সংশ্লিষ্ট ফেসবুক পেজটি বন্ধের নির্দেশ চেয়ে রিট করেন।
তার পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট সৈয়দা সাবিনা আহমেদ। সাবিনা আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
