ডাবল ল্যাবস কিনেছে মাইক্রোসফট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৫৭
 
অ্যাপ নির্মাণ প্রতিষ্ঠান ডাবল ল্যাবস কিনে নিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি অ্যানড্রয়েডের ফোনের জন্য ‘ইকো নোটিফিকেশন লকস্ক্রিন’ নামের একটি অ্যাপ তৈরি করে জনপ্রিয়তা পেয়েছিল।
 
মাইক্রোসফট এর আগে ‘নেক্স লক স্ক্রিন’ নামে একটি অ্যাপ তৈরি করেছিল। এটি ইকো লক স্ক্রিনের মতোই। ব্যবহারকারী যেন ফোন আনলক না করেই লকস্ক্রিন থেকে সব নোটিফিকেশন এবং অন্যান্য তথ্য পেতে পারেন, সে ব্যবস্থা ছিল অ্যাপটিতে। সূত্র: অ্যানড্রয়েড অথরিটি