জয়পুরহাটে পাঁচজনকে সম্মাননা প্রদান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ২৩:৩৪

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলার পাঁচজন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা প্রদান করা হয়েছে।

গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোফাখ্খারুল ইসলাম, জিপি এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী।
আলোচনা শেষে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচজনকে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৪ প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে ১০ হাজার টাকার একটি চেক, সনদপত্র, মেডেল ও উত্তরীয়।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন এ এইচ এম মোতাসিম বিল্লাহ (ফটোগ্রাফি), গোবিন্দ কর্মকার (যন্ত্রশিল্প), কাজী রেজাউল করিম (নাট্যকলা), মো: আলতাফ হোসেন ( লোক সংস্কৃতি) ও হাবিবুর রহমান হাবিব (সাধারন সংগীত)।

অনুষ্ঠানের প্রধান অতিথি গুণীজনদের মেডেল পড়িয়ে দেন। পরে জেলা কালচারাল অফিসার আসাদ সরকারের নির্দেশনায় জসীম উদ্দীনের কাব্যনাট্য ’নকশী কাঁথার মাঠ”পরিবেশিত হয়।