গত রবিবার ঢাকায় আসেন বলিউড সুন্দরী সুস্মিতা সেন। ইউনিলিভারের আমন্ত্রণে ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সুস্মিতা সেন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দেশের অনেক তারকারা। অনুষ্ঠানে পরে দেশের অনেক তারকার সাথেই কিছু সময় আড্ডায় মেতে ওঠেন বলিউড এই সুন্দরী।
আড্ডার এক ফাঁকে সুস্মিতা সেনের সাথে ফ্রেমবন্দি হন দেশের এ সময়ে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।
মীম বলেন, ‘ছোটবেলা থেকেই সুস্মিতা সেনের অভিনয় দেখছি। এখনও মনে হয় তার বয়সটা সেখানেই আটকে আছে। কথার এক পর্যায়ে এই গোপন রহস্যটা জানতে চেয়েছিলাম। তিনি খানিকটা মুচকি হাসলেন। স্মরণীয় একটি মুহূর্ত ছিল সময়টা।’
