সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে প্রায় বিশ বছর পরে জুটি বাঁধছে চলেছেন সালমান খান। তবে সেই ছবির নায়িকা কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা। শোনা যাচ্ছে, সালমান তার বিপরীতে ক্যাটরিনা কাইফকেই চান। সেই সঙ্গে পরিচালককে সে বিষয়ে প্রভাবিত করছেন তিনি। যদিও সঞ্জয়ের পছন্দের তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন বা প্রিয়ঙ্কা চোপড়া।
এর আগে যখন সালমান ‘বাজিরাও মস্তানি’ করবেন বলে ঠিক হয়েছিল। তখনও ক্যাটরিনাকে একটি চরিত্রের জন্য অডিশন দিতে বাধ্য করেছিলেন সালমান। তবে রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন সঞ্জয়ের নজরে থাকায় হিসেব সব পাল্টে যায়।
আরো পড়ুন: বিমান বাহিনীর কর্মকর্তা আমাকে ধর্ষণ করেছে: সিনেটর

সালমানের সঙ্গে প্রিয়ঙ্কার কাজ করার সম্ভাবনা নিয়ে ইন্ডাস্ট্রির অনেকেরই সংশয় রয়েছে। সে ক্ষেত্রে মনে করা হচ্ছে, ভন্সালীর সঙ্গে প্রিয়ঙ্কার অন্য ছবিরই কথা চলছে। তবে সালমান ঘোষণা না করা পর্যন্ত সব কিছুই জল্পনার মধ্যেই থাকবে বলে মনে করছেন অনেকে।
ইত্তেফাক/বিএএফ
