রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বুধবার দ্বিতীয় দিনেও অগ্রিম টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। ২১ সেপ্টেম্বরের অগ্রিম টিকিটের জন্য মঙ্গলবার সন্ধ্যা থেকেই কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের।
তারা জানান, সকালে টিকিট পাওয়ার নিশ্চয়তা না থাকার কারণেই তাদের এই অপেক্ষা। কাউন্টারের সামনের উন্মুক্ত স্থানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ করেছেন টিকিট প্রত্যাশীরা।
