সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহসিন আলীর জানাজা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৫১
সমাজকল্যাণমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিসভার সদস্যরা তাঁকে শ্রদ্ধা জানান।
 
এর আগে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।
 
এর পর তাঁর মরদেহ মৌলভীবাজারে দর্জিমহলের বাড়িতে নেয়া হবে। বিকাল ৪টায় মৌলভীবাজার সরকারি স্কুলের মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর রাষ্ট্রীয় মর্যাদায় হজরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজারে মা-বাবার কবরের পাশে তাঁর মরদেহ সমাহিত করা হবে বলে মহসিন আলীর স্বজনরা জানিয়েছেন।