মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩০) নামের এক কৃষক মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম চরগোয়াল গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
নিহতের বাবা জহুরুল ইসলাম জানান, সকাল ৯ টার দিকে তিনি নিজ ঘরে টেলিভিশনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উদ্ধার করে বামুন্দীর একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি আকরাম হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
