দুই বছর পর লাইভ অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছেন নগর বাউল জেমস। ঈদের আগের দিন অর্থাত্ ২৪ সেপ্টেম্বর রাতে জিটিভির লাইভ অনুষ্ঠানে গান গাইবেন তিনি।
বেছে বেছে লাইভ অনুষ্ঠানে অংশ নেন জেমস। এর আগে ২০১৩ সালে মাছরাঙা টিভিতে সর্বশেষ লাইভ অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাকে।
এদিকে লাইভ অনুষ্ঠান শেষ করেই ঈদের দিন ভোরে জেমস ও তার দল ডেনমার্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২৬ সেপ্টেম্বর ডেনমার্ক, ২৭ সেপ্টেম্বর প্যারিস এবং ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের অন্য একটি শহরে কনসার্ট করবেন তারা।
