চ্যাম্পিয়ন্স লিগে ফেরাটা সুখকর হলো না ম্যানচেস্টার ইউনাইটেডর। নেদারল্যান্ডের পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে তারা। একই ব্যবধানে জুভেন্টাসের বিপক্ষে হেরেছে ম্যানইউ এর প্রতিবেশী ম্যানচেস্টার সিটি।
মেম্ফিস ডিপাইয়ের গোলে ম্যাচের ৪১ মিনিটে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। কিন্ত প্রথমার্ধের যোগ করা সময়ে হেক্টর মোরেনোর গোলে সমতায় ফিরে ডাচ ক্লাবটি। ম্যাচের ৫৭ মিনিটে লুসিয়ানো নরসিংয়ের গোলে এগিয়ে যায় ম্যানইউ। ম্যাচে আর গোল না হওয়ায় তাতেই নিশ্চিত হয় পিএসভির জয়। ম্যানইউ এর পরাজয়ের পাশাপাশি মিডফিল্ডার লুক শ এর পা ভেঙ্গে যাওয়ার দুঃসংবাদটি সঙ্গে নিয়ে ঘরে ফিরেছে।
IMG0
এদিকে নিজেদের ঘরের মাঠেই জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। জিওর্জিও চেলিনির গোলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যানসিটি। মারিও মানজুকিচের গোলে ম্যাচের ৭০ মিনিটে সমতায় ফিরে তুরিনের ওল্ড লেডি বলে খ্যাত জুভেন্টাস। পরে ম্যাচের শেষের দিকে আলভারো মোরাতার গোলে জুভেন্টাসের জয় নিশ্চিত হয়েছে।
এছাড়া পিএসজি মালমোকে ২-০, অ্যাটলেটিকো মাদ্রিদ-গালাতেসারাই ২-০, সেভিয়া-বরুশিয়া মনশেনগ্লাডবাখ ৩-০, ভলফসবুর্গ-সিএসকেএ মস্কো ১-০ ও বেনফিকা, কাজাখস্তানের ক্লাব আস্তানাকে ২-০ গোলে হারিয়েছে। গোল ডটকম
