টেকনাফে ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫১
কক্সবাজারের টেকনাফে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকাল ১০ টার দিকে হ্নীলার নয়াপাড়া সড়ক থেকে ইয়াবাসহ তাদের আটক হয়। 
 
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর আবদুল হান্নান খাঁন জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া সড়কে অভিযান চালিয়ে মিয়ানমারের বাসিন্দা মো. ইলিয়াছ (২২) ও মো. ছৈয়দ নুর (১২) কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো দুইটি প্যাকেট থেকে ১ হাজার ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। ইয়াবাসহ আটক দুই মিয়ানমার নাগরিককে থানায় সোর্পদ করে মাদক ও বৈদেশিক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান বিবিজির ওই কর্মকর্তা।