‘ব্যাকআপ আর্টিস্ট’ মোশাররফ করিম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৩৯

‘ব্যাকআপ আর্টিস্ট’ নামের নতুন নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও এই প্রথম কোনও নাটকে ব্যাকআপ আর্টিস্টের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আসছে ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

পলাশ মাহবুবের রচনা এবং আবুল হায়াত মাহমুদের পরিচালনায় ‘ব্যাকআপ আর্টিস্ট’ নাটকে আরও অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, জুঁই করিম, মৌসুমি সরকার, পাভেলসহ আরও অনেকে।

দর্শকদের চাহিদা মাথায় রেখে নাটকটি ভিন্নভাবে তৈরি করা হয়েছে বলে জানান নির্মাতা আবুল হায়াত মাহমুদ। তিনি বলেন, মোশাররফ করিমসহ সবাই খুব ভালো কাজ করেছে। আশাকরি নাটকটি দেখে দর্শকরা অনেক মজা পাবেন।