পিপিপি ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিলে রাষ্ট্রপতির সম্মতি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৫০
 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের সপ্তম অধিবেশনে পাস হওয়া ২টি বিলে সম্মতি দিয়েছেন। আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
রাষ্ট্রপতির সম্মতি দেয়া দু’টি বিল হচ্ছে- বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল ২০১৫ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিল ২০১৫। ভবিষ্যতে বাংলাদেশের জন্য এই দুইটি ইস্যু বেশ গুরুত্ববহন করবে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। বিলটির প্রস্তাবনা, উত্থাপন এবং সংসদ অধিবেশনে পাশ হওয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ আলোচনা চলেছে। অবশেষে রাষ্ট্রপতির সম্মতির মাধ্যমে বিল দুটি রাষ্ট্রিয়ভাবে স্বীকৃতি পেলো। বাসস।