কোরবানির ঈদে বিটিভিতে প্রচার করা হবে ছোট পর্দার ব্যস্ততম অভিনেতা সজলের ২ নাটক। 'হারায়ে খুঁজি তারে' ও 'মানবিকতা' নামের নাটক দুটির প্রথমটি রচনা করেছেন মাহমুদুল ইসলাম। পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। এছাড়া 'মানবিকতা' রচনা করেছেন ইউসুফ আলী। পরিচালনা করেছেন রুমান রুনি।
নাটক দুটিতে সজলের বিপরিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এ সম্পর্কে সজল বলেন, নাটক দুটিতে আমাকে ভিন্ন ভিন্ন দুটি চরিত্রে দেখা যাবে। আশাকরি নাটক দুটি দর্শকদের ভালো লাগবে।'
IMG0
এদিকে বর্তমানে সজল অভিনীত তন্ময় তানসেন পরিচালিত 'রানআউট' চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
