জেড ফাইভের নতুন সংস্করণ জেড ফাইভ প্রো বাজারে আনছে দেশি ব্র্যান্ড সিম্ফনি। দুয়েক দিনের মধ্যে হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে এডিসন গ্রুপ।
১.৪ গিগাহার্জ প্রসেসর চালিত এই ডিভাইসটির অপারেটিং সিস্টেম হচ্ছে ৫.১ অ্যানড্রয়েড ললিপপ। ডুয়াল সিমের এই ফোনের উভয়পাশে রয়েছে ৩জি গরিলা গ্লাস। অ্যামোলেড ডিসপ্লের এই সেটে ২৩০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে। এর সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনটিতে ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ডিভাইসটি পাওয়া যাবে ১৩ হাজার ৯৯০ টাকা দামে। কনফিগারেশনের তুলনায় দামে সাশ্রয়ী হওয়ায় হ্যান্ডসেটটি স্মার্টফোনপ্রেমীদের নজর কাড়বে বলে মনে করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
