ঢাবির ঈদুল আযহার ছুটি বৃহস্পতিবার শুরু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৪৯
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসমূহের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। আগামী ১ অক্টোবর পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ থাকবে। ২ ও ৩ অক্টোবর শুক্রবার ও শনিবার থাকায় ক্লাসসমূহ শুরু হবে আগামী ৪ অক্টোবর।
 
ঊুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এবং ১ অক্টোবর থেকে যথারীতি অফিস খোলা থাকবে।