'এদেশে ইন্ডাস্ট্রি বলতে টিভি ইন্ডাস্ট্রিকেই বোঝায় আর তারকা মাপা হয় ফেসবুকের লাইক আর ফলোয়ার দিয়ে'- মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার এমন বক্তব্যে ক্ষেপেছে ঢালিউড অঙ্গন। গত ১৪ সেপ্টেম্বর কলকাতার পত্রিকা 'দৈনিক এবেলা'র একটি সাক্ষাতে তিনি এমন মন্তব্য করেন।
তার সমালোচনায় মুখর হচ্ছে ফেসবুক, এফডিসি পাড়া, মিডিয়া অধ্যুষিত অলিগলিসহ সব জায়গা। সমালোচকরা জ্ঞানের বহর নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ বলছেন, দেশকে বিদেশে ছোট করে হয়তো নিজে কিছু পেতে চাচ্ছেন। তার কথায় সায়ও দিচ্ছেন কোন কোন সমালোচক।
এদিকে বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ফারিয়া। এ সম্পর্কে তিনি বলেন, 'আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব একটা জানি না। তাই ওরকম মন্তব্য করেছি'।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া অভিনীত যৌথ প্রযোজনার ছবি 'আশিকী' আগামী ১৮ সেপ্টেমবর ভারতে এবং ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এদিকে ইমরান হাশমি ও নওয়াজউদ্দিন সিদ্দিকের সাথে ‘গাওয়া-দ্য উইটনেস’ নামে একটি বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।
