মা হচ্ছেন রুহি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১১:৪১
 
মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি মা হতে যাচ্ছেন। বুধবার রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এমন তথ্যই জানিয়েছেন তার স্বামী ও পরিচালক মনসুর আলী।
 
ফেসবুক স্ট্যাটাসে মনসুর আলী লিখেছেন, নতুন অধ্যায়। জীবনটা হলো সুখ, সাফল্য ও ভালোবাসার স্মরণীয় অধ্যায়। আমি গর্ব ও আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করছি। আমরা এখন আলি পরিবারের নতুন সদস্যের অপেক্ষায় আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
 
 
IMG0
 
উল্লেখ্য, মনসুর আলী পরিচালিত ‘সংগ্রাম’ ছবিতে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন মনসুর ও রুহি। এরপর লন্ডন প্রবাসী এই নির্মাতাকেই নিজের জীবন সঙ্গী হিসেবে বরণ করে নেন রুহি।