খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলা চলবে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১২:৫৯
 
বড় পুকুরিয়া খয়লা খনির দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবদেন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে রায় পাওয়ার দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোহম্মদ নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।
 
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ চার দলীয় জোট সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট কার্যক্রম স্থগিতের পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানকে চেয়ে রুল জারি করে। 
 
দীর্ঘ সাত বছর পর সম্প্রতি হাইকোর্টে এই রুলের ওপর শুনানি হয়। শুনানি নিয়ে আজ হাইকোর্ট এই রায় ঘোষণা করে। হাইকোর্টের এই রায়ের ফলে নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা থাকল না।