স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে ৩৭ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১২:৪৮


স্বতন্ত্র বেতন স্কেল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে শুরু হওয়া এ কর্মবিরতি শেষ হবে বিকেল ৫টায়।

কর্মবিরতির পাশাপাশি শিক্ষকরা সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করবেন।

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল জানান, সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করছেন।