গুগলের পরবর্তী নেক্সাস স্মার্টফোন বাজারে আনবে হুয়াওয়ে। সম্প্রতি একটি বেঞ্চমার্ক ডেটাবেজ থেকে এই ডিভাইসের ফিচার সম্পর্কে জানা গেছে।
জিএফএক্স বেঞ্চ ৩.১ থেকে দেখা গেছে, স্মার্টফোনটিতে থাকছে ৫.৭ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮১০ চিপসেট। এছাড়া থাকছে ৩ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। আর অপারেটিং সিস্টেম হিসেবে স্বভাবতই থাকছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো।
স্মার্টফোনটিতে আরও থাকবে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এ মাসের ২৯ তারিখে গুগল স্মার্টফোনটি উন্মুক্ত করতে পারে। সূত্র: এনডিটিভি।
