আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনাল বন্ধ করা হবে না। বিচারিক মামলার সংখ্যা কমে যাওয়ায় একটি ট্রাইব্যুনাল কমানো হয়েছে। যখনই মামলা তদন্ত শেষে বিচারকার্যের জন্য আসবে তখন প্রয়োজনে এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করা হবে।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে নিজ দফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জামায়াত নিষিদ্ধের আইনের বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। এটি এখন মন্ত্রিসভা ও আইন মন্ত্রণালয় যৌথভাবে পার্যালোচনা করছে।
