ফিরোজের এমপি পদের বৈধতা নিয়ে রিট খারিজ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৩৮
 
ঋণ খেলাপির অভিযাগে জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহম্মদ আশরাফুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। 
 
২০১৪ সালে পটুয়াখালী জেলার বাউফল পৌর মেয়র জিয়াউল হক আ স ম ফিরোজের সংসদ সদস্যের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে আবেদন করেন। ঐ আবেদনের ওপর হাইকোর্ট রুল জারি করে। আজ রুলের চূড়ান্ত শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দেয়া হয়।
 
আ স ম ফিরোজের পক্ষে ব্যারিস্টার তানিয়া আমির শুনানি করেন।