প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন ২৩ সেপ্টেম্বর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৮:১৫
 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। 
 
এ এইচ মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী সঙ্গে ৬০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব থাকবেন।
 
পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন।