নিলয় ও অহনার 'ইটস অ্যা ফ্যাক্ট'

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৮:২৯

কাজি ইমরান হাসানের রচনা ও পরিচালনায় 'ইটস অ্যা ফ্যাক্ট' নামের নাটকে অভিনয় করলেন নিলয় আলমগীর ও অহনা। সম্প্রতি রাজধানীর উত্তারাতে চিত্রায়ন সম্পন্ন হয়েছে নাটকটির।

এতে আরো অভিনয় করেছেন নিলয় আলমগীর, অহনা, জয় রাজ, সাবরিনা, আলভি, সাজু, সৈয়দ আবু তারেক সাকিবসহ আরো অনেকে।

নাটকটি সমসাময়িক সময়ের গল্পের উপর নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন কাজি ইমরান হাসান। এ সম্পর্কে তিনি বলেন, ভালোবেসে না পাওয়ার বেদনা, সপ্ন ভাঙার বেদনা, প্রতারনার গল্প রয়েছে নাটকটিতে। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।