‘সন্তান প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে’

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ২১:৪১
 
প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, সন্তান প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে।
 
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
 
এতে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমাদের সকলকে সচেতনতা অবলম্বনের মধ্যে সন্তান প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে।
 
পরে বেসরকারি সংস্থা বাপসার উদ্যোগে পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য-ভিত্তিক কিশোর-কিশোরীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।