৫ বছর পর একসঙ্গে মা-ছেলে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১১:১৫
 
পাঁচ বছর পর একসঙ্গে অভিনয় করছেন মা ও ছেলে। যুবরাজ খানের পরিচালনায় ‘একজন নিখোঁজ মানুষ’ টেলিছবিতে দেখা যাবে মা সারা যাকের ও ছেলে ইরেশ যাকেরকে।
 
টেলিছবিটির গল্প লিখেছেন লিখেছেন বদরুল আনাম সৌদ। এরই মধ্যে ইস্কাটনের একটি বাড়িতে টেলিছবিটির শুটিং শুরু হয়েছে। এখানে আরো অভিনয় করছেন মৌটুসী বিশ্বাস।
 
এবার ঈদে একটি বেসরকারি চ্যানেলে টেলিছবিটি প্রচারিত হবে।