৫০ ডলারের ট্যাব নিয়ে এলো অ্যামাজান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১১:২৫
 
গত সপ্তাহে প্রথম জানা গিয়েছিল অ্যামাজন ৫০ ডলারের ট্যাব বাজারে আনার পরিকল্পনা করছে। এবার ট্যাবটির আনুষ্ঠানিক ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। এই ট্যাবের পাশাপাশি আরো তিনটি ট্যাব এনেছে অ্যামাজন।
 
৭ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ এই ট্যাবে আছে কোয়াড কোর প্রসেসর। অ্যামাজন দাবী করেছে, লেটেস্ট আইপ্যাড এয়ারের তুলনায় দ্বিগুণ টেকসই হবে এই ট্যাবটি।
তবে এই ট্যাবের স্টোরেজ ক্যাপাসিটি কতো, সে ব্যাপারে অ্যামাজন কিছু জানায়নি।
 
অ্যামাজন জানিয়েছে, প্রতিটি ট্যাবের মূল্য ৫০ ডলার হলেও একসঙ্গে ছয়টি ট্যাবের অর্ডার দিলে ২৫০ ডলার রাখা হবে। সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ।