মানুষকে চড় মারবেন আলিয়া!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৩৮
 
বিয়ের পর ‘শানদার’ ছবি নিয়ে দর্শকদের সামনে আসছেন শহীদ কাপুর। কিন্তু বিয়ে নিয়ে মানুষজনের প্রশ্নের উত্তর দিতে দিতে রীতিমতো ক্লান্ত হয়ে গেছেন এই অভিনেতা। আর এতে ক্ষিপ্ত হয়ে মানুষদের চড় দেয়ার কথা বলেছেন আলিয়া ভাট।
 
যে অনুষ্ঠানে যান না কেন মীরা রাজপুতের সাথে বিবাহিত জীবন কেমন যাচ্ছে তা নিয়ে শহীদ কাপুরকে ভুরি ভুরি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আর এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ‘শানদার’ ছবির নায়িকা আলিয়া ভাট। যারা শহীদের বিয়ে নিয়ে প্রশ্ন করছেন তাদের চুপ থাকতে বলেছেন তিনি।
 
বৃহস্পতিবার ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়ার পিছনে হাস্যোজ্জ্বল মুখে বসেছিলেন শহীদ কাপুর। তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আলিয়া ভাট। তিনি বলেন, যারা শহীদের বিয়ে নিয়ে আর একটিও প্রশ্ন জিজ্ঞাস করে তবে আমি উঠে গিয়ে তাদের গালে চড় দেব।
 
অনুরাগ কশ্যপের পরিচালনায় শহীদ কাপুর ও আলিয়া খাট অভিনীত ‘শানদার’ ছবিটি আগামী ২২ অক্টোবর মুক্তি পাবে।