নেহরু প্রশাসনও নেতাজি পরিবারের উপর নজরদারি চালিয়েছিল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৫৪
 
 
ব্রিটিশ পুলিশ তো বটেই, স্বাধীনতার পর জওহরলাল নেহরুর পুলিশও নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের উপর নজর রাখত। নেতাজি সংক্রান্ত ৬৪টি গোপন ফাইল থেকে প্রাথমিক ভাবে এই তথ্য উঠে এসেছে। এমনকি ১৯৫০ সালে মৃত্যু হয় তার দাদা শরত্চন্দ্র বসুর। জানা যাচ্ছে, তার ওপরও আমৃত্যু নজরদারি চলেছিল।
 
এসব ফাইল প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ভাল মন্দ কিছু বলব না, শুধু বলব নেতাজি এবং তাঁর পরিবারকে নিয়ে স্বাধীনতার পরেও অনেক কিছু ঘটেছে, যা দুর্ভাগ্যজনক। কিছু চিঠি থেকে মনে হচ্ছে, ১৯৪৫-এর পরেও জীবিত ছিলেন নেতাজি। আমি চাই সত্য উদ্ঘাটিত হোক।’
 

দীর্ঘদিন রাজ্য সরকারের হেফাজতে থাকার পরে শুক্রবার প্রকাশ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত ৬৪টি গোপন ফাইল। সকাল সাড়ে ১০টায় নেতাজির পরিবারের হাতে সেই ডিভিডি তুলে দেয়া হয়। পাশাপাশি সংবাদমাধ্যমকেও দেওয়া হয় ওই ডিভিডি।