দেশের স্বার্থ রক্ষা করতেই লন্ডনে খালেদা জিয়া: হান্নান শাহ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৪৭
 
ষড়যন্ত্র নয়, দেশের স্বার্থ রক্ষার জন্যই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন গিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান ‍অতিথির বক্তব্যে তিনি এ কথা জান‍ান। তিনি বলেন, ‘দেশটা বৃহত্ কারাগারে পরিণত হয়েছে। এই কারাগারে থেকে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। সরকার দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধংস করছে।’
 
হান্নান শাহ বলেন, ‘খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতেই লন্ডন গিয়েছেন। গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে জিয়া পরিষদ।
 
হান্নান শাহ বলেন, ‘দেশের সমস্যা, দেশের ভবিষ্যত্ এবং দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করতে লন্ডনে গিয়েছেন খালেদা জিয়া।’
 

খালেদা জিয়ার লন্ডর সফরে বিএনপির প্রাপ্তি প্রসঙ্গে হান্নান শাহ বলেন, শুধুমাত্র ছেলে ও নাতনীকে দেখতে খালেদা জিয়া যুক্তরাজ্যে যাননি। দলের অভ্যন্তরীণ সমস্যা ও সংস্কারের বিষয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করতেই তিনি লন্ডনে গেছেন।জনগণ আওয়ামী লীগ সরকারকে চায় না মন্তব্য করে তিনি বলেন, র‍্যাব, বিজিবিসহ প্রশাসনের বিভিন্ন সংস্থার প্রতিবেদনে আবারো প্রমাণিত হয়েছে জনগণ বর্তমান ক্ষমতাসীনদের চায় না। শুধু তাই নয়, ওপার বাংলার প্রতিবেদনেও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সরকারকে জনগণ চায় না।

খবর ফোকাস বাংলার।