মাছরাঙা টেলিভিশনে ঈদের ৩য় দিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘প্রজাপতি ভালোবাসা’। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন এ সময়ের ছোটপর্দার জনপ্রিয় মুখ নাঈম ও মম।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে রেললাইনে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে পরিচয় হয় মম’র সাথে নাঈমের। এরপর বহুদিন মনে মনে নাঈম খুঁজতে থাকে মমকে। প্রায় এক বছর পর বড় ভাইয়ের বাংলোতে বন্ধুদের সাথে ঘুরতে যায় নাঈম। সেখানেই আবার দেখা হয় মমর সাথে। কিন্তু ভাইয়ের মুখেই জানতে পারে মমকে তার বড় ভাই পছন্দ করে এবং বিয়ে করতে চায়। বাবাকে রাজি করানোর দায়িত্ব দেয় নাঈমকে। এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘প্রজাপতি ভালোবাসা’।
