গণতান্ত্রিক আন্দোলন সফল হবেই: মির্জা ফখরুল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ১২:০৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ যে সংগ্রাম করছে তাতে তারা সফল হবেই। আর বিএনপি এই আন্দোলন অব্যাহত রাখবে।

চিকিৎসা শেষ দেশের উদ্দেশ্যে নিউইর্য়ক ছাড়ার আগে জেএফকে বিমানবন্দরে স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকাকে দেয়া এক সাক্ষাকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য স্পেস দরকার। সে স্পেস হলে মানুষ তার অধিকার আদায় করতে পারবে। দেশে যে অচলাবস্থা চলছে তার অবসান হবে।

 

IMG0

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাংবাদিক শফিক রেহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভুইঁয়া মিলটন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, ঢাকার সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন, মির্জা ফখরুল ইসলামের বন্ধু রফিকুল ইসলাম ও তার সহধর্মীনি এবং ফখরুলের ভাগ্নে রফিকুল ইসলাম ডলার প্রমুখ।

বিমানবন্দরে মির্জা ফখরুলকে বিদায় জানাতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
 
১১ আগস্ট মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আসেন।  এখানে তিনি দুই /এক দিন থাকার পর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।