নওগাঁর পোরশায় একই বিছানায় বিষধর সাপের ছোবলে তানজিদ আহমেদ (৩) নামে এক শিশু ও হাবিবা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার ভোর রাতে উপজেলার সারাইগাছী গ্রামের সবজি ব্যবসায়ী সাব্বীর আহম্মেদের বাড়িতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
সাব্বীর আহম্মেদ জানান, কয়েকদিন আগে তার বাড়িতে বেড়াতে আসেন শালিকা মোছা. মাহফুজা ও তার ছেলে তানজিদ আহমেদ। গত শুক্রবার রাতে বাড়ির সকলে খাবার খেয়ে শুয়ে পড়েন। ভোর রাতে ঘুমের মধ্যে সাব্বীরের স্ত্রী হাবিবা ও মাহফুজার শিশুপুত্র তানজিদকে সাপে ছোবল দেয়। ভোরেই তানজিদ মারা যায়। শনিবার সকাল পর্যন্ত ঝাড় ফুঁক দেয়ার এক পর্যায়ে হাবিবাও মারা যান।
